রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সাজাপ্রাপ্ত আসামি আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ জুলাই, ২০২৩
যশোর জেলার অভয়নগর থানার যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান গাজী (৪৫)কে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৯ জুলাই) ভোর রাতে তাকে আটক করা হয়। অভয়নগর  থানার ওসি অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ  বিষয়টি নিশ্চিত করেন।সিদ্ধিপাশা ক্যাম্পের আইসি এসআই আকরাম হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে উক্ত আসামিকে সঙ্গীও সহ অদ্য ৯/৭/২৩ ভোরবেলায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আসামি ইমরান গাজী সিদ্ধিপাশা গ্রামে মৃত মোবারকের ছেলে।অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ  জানান, আটক আসামি ইমরান গাজীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। প্রথম স্ত্রীর করা যৌতুক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে তিনমাসের সশ্রম কারাদণ্ডের রায় দেন। আসামিকে রবিবার বেলা ১১ টায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।