রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শুদ্ধাচার পুরস্কার পেলেন সাপাহারের ইউএনও আব্দুল্যাহ আল মামুন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ জুলাই, ২০২৩
শুদ্ধাচার পুরস্কার পেয়েছে নওগাঁর সাপাহার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। নওগাঁ জেলার উপজেলা পর্যায়ের কার্যালয়সমূহের প্রধানদের মধ্য হতে ইউএনও আব্দুল্যাহ আল মামুন এ সম্মাননা পেয়েছেন।
রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। এর আগে ২০২২ সালে তিনি প্রথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় একাধারে নওগাঁ জেলা এবং রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হওয়ার সম্মান অর্জন করেন।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আব্দুল্যাহ আল মামুন যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে উপজেলার সার্বিক উন্নয়নে কর্তব্যনিষ্ঠা ও নিরলসভাবে কাজ করেছেন। সকল শ্রেণিপেশার মানুষের কাছে তিনি মানবিক ও জনবান্ধব ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছে। কর্মজীবনের সর্বত্রই অসামান্য অবদান ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে তিনি। বর্তমান কর্মস্থল সাপাহার উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, ক্রীড়া, মুক্তিযুদ্ধ ও পর্যটন বিকাশে ব্যতিক্রমী বেশ কিছু কাজ করে স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বমহলে প্রসংশিত হয়েছে । তার উদ্ভাবনী উদ্যোগগুলোর একটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তরুণ প্রজন্মের মাঝে তুলতে ধরতে উপজেলা প্রাঙ্গণে নির্মিত “জয় বাংলা চত্বর”। তিনি উপজেলার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে নির্মাণ করেন “সাপাহার টেনিস কোর্ট”। সাপাহার উপজেলা আমরুপালি আমের জন্য প্রসিদ্ধ হওয়ায় এ আমের আদলে “সাপাহার আম চত্বর” নির্মাণের উদ্যোগ নেন তিনি। সাপাহারের ঐতিহ্যবাহী জবই বিলকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করতে “জবই বিল মাছ চত্বর”, সেলফি পয়েন্ট, বিভিন্ন বসার স্থাপনা নির্মাণ করেন। এছাড়াও “উপজেলা পরিষদ মুক্তমঞ্চ” ও উপজেলা পরিষদ পুকুরের চারপাশের ওয়াকওয়ে নির্মাণ তার গৃহীত উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, সবসময় নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায় সাপাহার উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।