রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লামা পৌর আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি রফিক,সম্পাদক বাসু 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুলাই, ২০২৩
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লামা পৌর শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল ১০ টায় লামা টাউন হলে জাতীয় সংগীত ও পায়রা-বেলুন উড়িয়ে সম্মেলন শুভ উদ্বোধন করা হয়।
এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
লামা পৌর আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে  সভায় প্রথম অধিবেশনে মোঃ রফিক এর সভাপতিত্বে বিশেষে অতিথি হিসেবে আরও অংশ নেন বান্দরবান জেলা আ.লীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লক্ষ্মী পদ দাশ,সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু মার্মা,লামা উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি ও লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ,মমতাজ উদ্দীন,বান্দরবান পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ শামসুল ইসলাম,দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ ও মোঃ জাহেদ উদ্দীন,সকল ইউপি চেয়ারম্যানসহ অনেকেই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর আ, লীগের সাধারণ সম্পাদক বাসু পালিত ও সঞ্চালনায় ছিলেন লামা উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
এছাড়া সেখানে উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিক অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা পৌর এলাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকার কাজের ভিত্তি ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়।
পরে সবার মতামতের ভিত্তিতে লামা পৌর আওয়ামী লীগের  নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ রফিক,সহ সভাপতি যথাক্রমে মোঃ শাহ জাহান, উজ্জল বড়ুয়া,এম.বশিরুল আলম,রফিক সরকার, সাধারণ সম্পাদক বাসু পালিত, যুগ্ন সম্পাদক গোলাম আজম সৌরভ, সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী ও মংসিং প্রুর নামসহ ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।