রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে আ’লীগ থেকে নৌকার মনোনয়ন  প্রত্যাশীর সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিং

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুলাই, ২০২৩
১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকা থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী জালাল উদ্দিন আকন্দ শনিবার (৮ই জুলাই) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে নিজেকে একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে উল্লেখ করেন। এ উপলক্ষে নান্দাইল প্রেসক্লাব সভাকক্ষে সাংবাদিকদের জানান, তিনি ছাত্র জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সরকারী চাকুরী থেকে অবসর গ্রহনের পর তিনি সমাজ সেবা সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিগত ঈদুল আজহা ও ঈদুল ফেতরের সময় নান্দাইল ব্যাপক পোষ্টার, হেন্ডবিল, ব্যানার দিয়েছেন। বর্তমান সরকারের ধারা বাহিকতা রক্ষা করার জন্য তিনি আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে জানান, তিনি আওয়ামীলীগের নেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে যে কোন মূল্যে নান্দাইল আসনে নৌকার বিজয় নিশ্চিত করে সরকার গঠনে সহযোগিতা করবেন। তিনি মিডিয়া সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।