রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

দ্রুত ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন করুন – নতুনধারা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন অবমাননার নিন্দা ও অবমাননাকারীর কঠোর শাস্তি দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু  আবদুল মান্নান আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, চেয়ারম্যানের উপদেষ্টা আলতাফ হোসেন রায়হান, দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ও শেখ লিজা এক যৌথ বিবৃতিতে বলেছেন, পবিত্র কোরআনসহ যে কোন ধর্মীয় গ্রন্থ অবমাননা নিন্দনীয়-শাস্তিযোগ্য। অতএব, বিশে^র সকল দেশে সকল ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন ও বাস্তবায়নে জাতি সংঘসহ সকল মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর ভূমিকা রাখা উচিৎ। তা না হলে দুদিন পর  পর একটা করে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটবে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে সুযোগ সন্ধানী-ধর্ম ব্যবসায়ী চক্র। নতুনধারার রাজনীতিকগণ ধর্ম বা ধর্মীয় গ্রন্থ অবমাননা যেমন চায় না, তেমন তারা ধর্ম নিয়ে ব্যবসাও চায় না। তারা মোসাদের সাথে সন্ধি করে যারা ধর্ম-মানবতা বিরোধী-দেশ বিরোধী-দুর্নীতির রাস্তা বেছে নেয়ার রাজনীতিক ও রাজনৈতিক প্লাটফর্মগুলোকেও ‘না’ বলে এগিয়ে যেতে বদ্ধ পরিকর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।