রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর-দেলদুয়ারে ১৩ টি নতুন সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার দুটি উপজেলায় গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো প্রকল্পে মোট ১৩ টি নতুন সড়ক নির্মাণ কাজ অনুমোদন পেয়েছে। এতে বিভিন্ন স্কীমে মোট প্রায় ১৩ কোটি ১৫ লক্ষ টাকার উন্নয়ন বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উক্ত সড়ক সমূহের উন্নয়নের ফলে দুই উপজেলার যাতায়াত ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হবে।
গ্রামীণ অবকাঠামো প্রকল্পে উন্নয়ন বরাদ্দ অনুমোদন প্রসঙ্গে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, দুটি উপজেলার মোট ১৩ টি সড়ক উন্নয়নে অর্থ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। অতিদ্রুত এইসব সড়কে কাজ শুরু হবে। নাগরপুর-দেলদুয়ার বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি বিশেষ ধন্যবাদ ও  কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ৫ জুন নাগরপুর উপজেলায় ২ টি ও দেলদুয়ার উপজেলায় যথাক্রমে ১৭ মে ৩ টি, ২২ মে ৩ টি এবং ১৫ জুন ৫ টি সহ মোট ১৩ টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। নাগরপুর উপজেলার হারাইপাড়া চৌরাস্তা-বেংরোয়া গ্রাম পাকা সড়ক ভায়া রফিক হাউজ রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ০০ – ১০০০ মিঃ), কান্দাপাড়া পশ্চিমপাড়া মন্টুর বাড়ি থেকে পূর্ব পাড়া আঃ রহিমের বাড়ি পর্যন্ত রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ০০ – ৬৭০ মিঃ) এবং দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউপি অফিস-নাল্লাপাড়া হাট ভায়া আটিয়া মাজার রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ৪৮৫০ – ৫৯৫০ মিঃ), বেতরাইল-হিঙ্গানগর আরএন্ডএইচ সড়ক ভায়া চকতৈল হাইস্কুল রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ৩৫৬৫ – ৩৯০০ মিঃ), টুকচানপুর-বটতলা সড়ক ভায়া টুকচানপুর প্রাঃ বিদ্যালয় রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই ০০ – ৪৫৪ মিঃ), নয়ারচর বাজার-মমিননগর রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ২২৫০ – ৩৫০০ মি:), বাথুলী বাজার-আরমৈষ্টা ফেরিঘাট ভায়া কোল্ড স্টোরেজ রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৫০০ – ১৫০৪ মি:), দেউলি ইউপি অফিস- (সিলিমপুর ব্রীজ)-বেংরাইল বাজার রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ২০০০ – ৩০০০ মি:), নাল্লাপাড়া হাট-হিঙ্গা রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ০০ – ১০১৪ মি:), পাথরাইল চন্ডি-বিরপুশিয়া ভায়া উইন্ডিং ফ্যাক্টরি রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৫০০ – ১৫০০ মি:), ঝুনকাই হাট-দেউলী ইউপি অফিস ভায়া ব্রাহ্মনখোলা প্রা: বিদ্যালয় এবং আএাব রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই:  ১২৭০ – ২২৭৪ মি:), এলাচিপুর-বাথুলী হাট ভায়া ধানকী (আরিমইস্তা ব্রীজের শেষ পর্যন্ত) রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৫০০ – ১৫০০ মি:), হিঙ্গানগর- আরএন্ডএইচ-চরপাড়া ফেরিঘাট রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ০০ – ১০০০ মি:) কাজ বাস্তবায়ন হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।