রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঢাকা থেকে গৃহবধূ অভয়নগরে এসে হিন্দু যুকের সাথে তিন মাস সংসার, অতঃপর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
প্রেম মানেনা ধর্মের কথা, ঢাকা বিভাগের গাজীপুর জেলা থেকে এক গৃহবধূ ১সন্তানের জননী যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের শংকরপাশা  মিস্ত্রিপাড়ার এক হিন্দু যুবকের বাড়ি এসে তিনমাস সংসার করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্ত কৌচাকুড়ি গ্রামের মোঃ রুহুল আমিনের মেয়ে রোকছানা আক্তার(২১), এর সাথে প্রায় ৮ বছর আগে মোঃ আকিরুল ইসলামের সাথে বিয়ে হয়, বিয়ের পর তাদের ঘরে ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় আনুঃ ১ বছর আগে ফেসবুকে পরিচয় হয়, যশোর জেলার অভয়নগর উপজেলার শংকরপাশা মিস্ত্রিপাড়া গ্রামের সনজিত সরকারের ছেলে বিপুল সরকার(২৬) এর সাথে পরিচয়ের সূত্র ধরে প্রতারক বিপুল সরকারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম মানেনা ধর্মের কথা, ফলে আনুঃ তিনমাস আগে ওই গৃহবধূকে বিভিন্ন প্রলোভণ দেখিয়ে পূর্বের স্বামীকে তালাক করায় প্রতারক বিপুল সরকার, পূর্বের স্বামীকে তালাক করিয়ে ওই গৃহবধূকে প্রতারক বিপুল সরকার নিজ বাড়িতে নিয়ে এসে স্বামী স্ত্রীর মতো সংসার করে। এমতাবস্থায় গৃহবধূর পিতা রুহুল আমিন ও পূর্বের স্বামী খোঁজ করতে করতে গৃহবধূর এক বান্ধবীর মাধ্যমে জানতে পেরে ৬ জুলাই বুধবার সকালে প্রতারক বিপুল সরকারের বাড়িতে হাজির হয়। যে কারনে ঘটনা জানাজানি হয়ে পড়লে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা হামলা বেঁধে যাওয়ার সম্ভবনা দেখা দেয়। তাৎক্ষণিক ৫ নংশ্রীধরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক, সঠিক বিচার করার ঘোষণা দিলে এলাকায় পরিস্থিতি শান্ত হয়। পরে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জের আদেশে স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই আলাউদ্দিন চৌকস পুলিশের টিম ঘটনা স্থানে হাজির হয়ে, সব কিছু যেনে ওই গৃহবধূকে তার পিতা রুহুল আমিনের জিম্মায় হেফাজতে দিয়ে গৃহবধূর পিতাকে মামলা করার পরামর্শ দিয়ে পাঠিয়ে দেন। ঘটনা সমাধান চলাকালীন উৎসুক প্রায় দু’শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ঘটনা জানাজানির পর থেকে প্রতারক বিপুল সরকার এলাকা থেকে উধাও হয়ে পালিয়ে গেছে। উল্লেখ ওই প্রতারক বিপুল সরকার প্রবাসী এক মেয়ের সাথেও প্রেমের অভিনয় করে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে এলাকার একাধিক ব্যক্তিরা জানিয়েছেন। এবিষয়ে ইউপি সদস্য মোঃ এনামুল হক বলেন আমি ঘটনা শুনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছি, আমি চায় প্রতারক বিপুল সরকারের কঠোর শাস্তি হোক। এবিষয়ে পাথালিয়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই আলাউদ্দিন বলেন, যেহেতু ওই গৃহবধূ বিপুল সরকারের সাথে বিয়ে হয়েছে তেমন কোন ডকুমেন্ট দিতে পারেনি তাই মেয়েটিকে তার পিতার জিম্মায় দেওয়া হয়েছে, মেয়ের পিতা যদি কোন মামলা করে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।