শিক্ষা, সাম্য ও অধিকার ভিত্তিক ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রপক্ষ’র আহ্বায়ক কমিটির সদস্য এবং উপদেষ্টামন্ডলীকে নিয়ে বুধবার রাতে এক (ভার্চুয়াল) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
দলের সহকারী আহ্বায়ক সাজ্জাদ হোসাইন মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝরের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রপক্ষ’র উপদেষ্টামন্ডলীর সদস্য ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিষ্টার নাসরিন সুলতানা মিলি, সাবেক ছাত্রনেতা অ্যাড. আলী নাসের খান ও নাসিরউদ্দিন পাটোয়ারী।
ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, সহকারী সদস্য সচিব সারাফ আনজুম বিভা, হাসিবুর রহমান খান, ফজলে এলাহী মোহন, নুসরাত রহমান নিশাত।তানজিনা জুঁই,রাবেয়া আক্তার,শাহাদাত হোসেন,আমির হামজা,শামিমুর রহমান,রাবেয়া আক্তার,এসএম ইবরাহিম,তারেক রহমান নাইম,সৌমিক মেহেরান,সারতাজ বিন তূর্য,সামিয়া তাবাস্সুম,রাকায়েত তূর্য,পিয়াশ হোসেন,মেহজাবিন মৃধা,ফারহা প্রমিতি,মাজারুল ইসলাম জয় সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ পরস্পরের সাথে ইদ শুভেচ্ছা বিনিময় করেন।