রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যালায়েন্স এর কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স এর কমিটি গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আটোয়ারীর সন্তানেরা ঈদুল আযহা উদযাপন পরবর্তী পুণর্মিলনী অনুষ্ঠানে এ কমিটি গঠন করেন। গত ০২ জুলাই ২০২৩ তারিখে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আটোয়ারীর সন্তানেরা একত্রিত হয়ে সবার মতামতের উপর ভিত্তি করে আরিফুজ্জামান বাবু (জাবি) কে সভাপতি ও রুমানা ইসলাম (ঢাবি) কে সাধারণ সম্পাদক করে ৫৫সদস্য বিশিষ্ট ইউনিভার্সিটি স্টুডেন্টস অফ অ্যালায়েন্স আটোয়ারী,পঞ্চগড় এর মুল কমিটি গঠন করা হয়। এলাকার মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুবিধার্থে আবু আল নাইম জিম(নোবিপ্রবি)কে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট ইউনিয়নভিত্তিক আহবায়ক কমিটি, সাব্বির কামাল হিমেল (ডিআইইউ) কে আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক কমিটি, আবু জাফর সিদ্দিক সুয়েল (ঢাবি) কে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট সাধারণ বিশ্ববিদ্যালয় বিষয়ক কমিটি, বিক্রম বর্মন (ডুয়েট) কে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিষয়ক কমিটি, সুদীপ্ত বর্মন (হাবিপ্রবি) কে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিষয়ক কমিটি , পুষ্পিতা রাণী সুরভী (বাকৃবি) কে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কৃষি বিশ্বব্যিালয় বিষয়ক কমিটি ও পল্লব রায় ( রামেক) কে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট মেডিকেল কলেজ বিষয়ক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সেশন ভিত্তিক আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন ২০১৭ -১৮ ব্যাচ হাসনা হেনা ( জাবি), ২০১৮ -১৯ ব্যাচ প্রদীপ বসাক ( জাবি), ২০১৯ -২০ ব্যাচ বাধন রায় (ঢাবি), ২০২০ – ২১ ব্যাচ দুলাল চন্দ্র বর্মন( চবি) ও ২০২১ -২২ ব্যাচ সাদিয়া আক্তার সুখী (জাবি)। সভাপতি আরিফুজ্জামান বাবু বলেন, আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী ভাল স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের অভাবে ভর্তি হতে পারে না। তাই আমাদের এলাকার মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে এই সংগঠন কাজ করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।