রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে বিজিবি’র উদ্যোগে আর্থিক সহায়তা ও ছাগল বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ছাগল ও নগদ অর্থ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১১ টায় বর্ডার গার্ড বাংলাদেশ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সদর এলাকার স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ১৩টি পরিবারকে ১৩টি ছাগল, ১৪ টি পরিবারকে ৮৫ হাজার টাকা এবং ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ২টি হুইল চেয়ারসহ সর্বমোট ২৯ টি পরিবারকে বিশেষ মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি’র) লে. কর্নেল আকিব জাবেদ,পিএসসি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন সহযোগিতা, জনকল্যাণমূলক কাজের অংশ গ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় সমাজের অসহায়, হতদরিদ্র, দুস্থ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ভবিষ্যতেও আরও দৃঢ় পরিকল্পনা অব্যাহত থাকবে।
এ সময় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) লে. কর্নেল আকিব জাবেদ পিএসসি, উপ- অধিনায়ক ক্যাপটেন মশিউর রহমানসহ বিভিন্ন পদবীর কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যগণ অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।