রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে চাঁন চেয়ারম্যান দলের বিজয় মিছিল ও গণভোজ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে ঐতিহাসিক কোহিনুর স্পোর্টিং ক্লাব পরিচালনায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন’ চাঁন মিয়া চেয়ারম্যান ফুটবল একাডেমি দলের পক্ষ থেকে বিজয় মিছিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত দল সংশ্লিষ্ট সবাই ব্যান্ড পার্টির ঢোল-তবলা বাজিয়ে ধুবড়িয়া ৩ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন করে। পরবর্তীতে পুরো এলাকাবাসীর অংশগ্রহণে দুপুরে গণভোজ অনুষ্ঠিত হয়।
ধুবড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এই বিজয় মিছিলের নেতৃত্ব দিয়েছেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়ার নাতি ইউসুফ হোসেন লেনিন। তিনি বলেন, আজ ইউনিয়নবাসীর সংশ্লিষ্টতায় তাদের উৎসাহ-উদ্দীপনার ফলাফল এই বিজয় মিছিল। আমরা চ্যাম্পিয়ন হওয়ার ধুবড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যাপক আনন্দিত।
এদিকে, চাঁন মিয়া চেয়ারম্যান এর বড় ছেলে মো. লুৎফর রহমান জানায়, আমার ভাতিজা লেনিন তার দাদার নামে এই ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় আমরা অনেক আনন্দিত। পুরো ধুবড়িয়া ইউনিয়নবাসীর কাছে আমার ভাতিজা লেনিনের জন্য দোয়া প্রার্থনা করছি।
উল্লেখ্য, গত ১ জুলাই ধুবড়িয়া কোহিনুর স্পোর্টিং ক্লাব পরিচালিত ফুটবল টুর্নামেন্ট এর উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ‘চ্যাম্পিয়ন’ হয়েছে ‘চাঁন মিয়া চেয়ারম্যান ফুটবল একাডেমি’ দল। এতে ধুবড়িয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় এখন সর্বত্র চাঁন চেয়ারম্যান ফুটবল দলের বিজয় প্রেক্ষাপট ও এলাকার গৌরব ফিরে এসেছে বলে আলোচনা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।