রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

এসএবিডি এ্যাওয়ার্ড পেলেন আজমল হক ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জুলাই, ২০২৩

দিনাজপুরের বীরগঞ্জের সকল শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুর (এসএবিডি) বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের সাথে প্রতি বছর প্রদান করছে এসএসবিডি এ্যাওয়ার্ড। মূলত বীরগঞ্জের উন্নয়ন এবং কল্যাণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রদান কমিটির সদস্য একাধিকবার মিটিং করে সকলের আবেদন ও কার্যক্রম বিশ্লেষণ এবং মাঠ পর্যায় থেকে তথ্য নিয়ে চূড়ান্তভাবে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান “আজমল হক ফাউন্ডেশন” কে মনোনিত করে এসএবিডি এ্যাওয়ার্ড-২০২২ এর জন্য।
সোমবার বীরগঞ্জ সরকারি কলেজ শি¶ক মিলনায়তনে আনুষ্ঠানিক উক্ত এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এসএবিডির সভাপতি শাহারিয়ার আরাফাত শিহাবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহাগের সঞ্চালনায় এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএবিডি এর সম্মানিত উপদেষ্টা মধুমিলন প্রোপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজওয়ানুল হক রেজা, ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সভাপতি ড. আব্দুল হক হাফিজ, বীরগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জনাব এবিএম ফখরুল আলমগীর, ডেপুটি কমিশনার অব কাস্টমস জনাব পায়েল পাশা, এসএবিডির প্রতিষ্ঠাতা ও সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হাসান, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সদস্য কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু হুসাইন বিপু, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ সমিতির কোষাধ্যক্ষ নুরুল হক বাবু, আজমল হক ফাউন্ডেশনের পরিচালক মেহেদি হাসান সজল, এসএবিডি এর সাবেক সভাপতি আল মামুন, মেহেদী হাসান সুজন, আব্দুল্লাহ আল সাঈদ, আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় এসএবিডির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।