রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে সাংবাদিকদের সাথে আতাউল মাহমুদের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ও ডেসকো বোর্ডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। রবিবার (২ জুলাই) দুপুরে তিনি বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন। এসময় তিনি বাসাইল-সখীপুর উপজেলাকে ঘিরে বহুমুখী পরিকল্পনার কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূইয়া সোহেল, মোহনা টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনায়েত করিম বিজয়, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাহিত্য সম্পাদক শরীফুজ্জামান প্রমুখ।ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, বাসাইল-সখীপুরের মানুষকে ঘিরেই আমার স্বপ্ন। যদি আমি সুযোগ পাই এই দুই উপজেলার উন্নয়নই আমার ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের কাছে আমার অঙ্গিকার। আশা করি সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ ও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আমি পাবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।