রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঈদুল আযহার ছুটি শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জুলাই, ২০২৩
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা পাঁচদিন বন্ধ থাকার পর আজ রোববার (২ জুলাই) সকাল থেকে ফের শুরু হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এই ছুটির সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু’দেশের পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান বলেন, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ জুন) থেকে ১ জুলাই শনিবার পর্যন্ত টানা ৫ দিন ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সরকারি ছুটি এবং ১ জুলাই ভারত ও বাংলাদেশের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা ঈদ উপলক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ ২ জুলাই থেকে পূর্বের নিয়মে আমদানি রপ্তানি শুরু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।