রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে নারীর রহস্যজনক মৃত্যু, কিশোরী মেয়ে নিখোঁজ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে এক প্রবাসীর স্ত্রীর  রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার(২ জুলাই) দুপুরে নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দুয়াজানী  কলেজ পাড়া গ্রামে  নিজ বাসায় এ রহস্যজনক মৃত্যু ঘটে। নিহতের নাম শাহনাজ আক্তার (৩০)। তিনি সৌদী প্রবাসী মোশারফের স্ত্রী। এঘটনায় নিহতের কন্যা ফারজানা আক্তার(১৬) নিখোঁজ রয়েছে।
নিহতের পিতা আব্দুল বাতেন জানান, আমার মেয়ের জামাই অনেক বছর ধরে বিদেশে থাকে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। কারো সাথে কখনও ঝগড়া বিবাধ ছিলনা। কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছিনা।আমি এর সঠিক বিচার চাই এবং নিখোঁজ নাতনির সন্ধান চাই।
মৃত্যুর বিষয়ে বাসার ভারাটিয়া অপু আক্তার বলেন, দুপুরে চারতলায় পানি আনতে গিয়ে দেখতে পাই শাহনাজ আপার লাশ খাটের উপর পরে রয়েছে। তাঁর মেয়ে রুমে নেই। পরে আমরা পুলিশকে খবর দেই।
নাগরপুর থানার পরির্দশক (তদন্ত) হাসান জাহিদ সরকার জানান, খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্বার করে পুলিশ। নিহতের গলায় ফাঁস লাগানোর চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।