রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়া থানায় পরিদর্শন করলেন সদর সার্কেল মিথুন সরকার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুলাই, ২০২৩
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায়  মামলা তদন্ত শেষে রুহিয়া থানায় পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার।
২ জুলাই  (রবিবার )দুপুরে রুহিয়া থানা এলাকায় মামলা তদন্ত শেষে থানায় পরিদর্শন আসেন। এ সময় তাকে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা পুলিশ সদস্যরা তাকে সশস্ত্র সালাম প্রদান করেন ।
থানা পরিদর্শন কালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের ভূমিকাও প্রশসংনীয়। তৃনমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশও বিশেষ ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, গ্রাম পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে গ্রাম পুলিশকে আরো সক্রিয় হতে হবে।
নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকায় , মাদক ব্যবসায়ী ও সন্দেহভাজন কোন নতুন লোক দেখলে তাদের খোঁজ খবর নিতে হবে এবং থানা পুলিশকে অবহিত করতে হবে। প্রতিটি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।