রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুলাই, ২০২৩
নওগাঁর রাণীনগরে মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ে ঈদ পুর্ণমিলনী এবং ২০২০, ২১ এবং ২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মালশন গিরিগ্রম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শ্রী রঞ্জন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ শেখ (বাবু), বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ শেখ, বিলকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, রাতোয়াল রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সাবেক ৫ জন শিক্ষকদের সম্মাননা স্বারক তুলে দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।