রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে খাদ্যমন্ত্রী’র ঈদ শুভেচ্ছা বিনিময় 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুলাই, ২০২৩
নওগাঁর সাপাহারে আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
শনিবার বিকেল ৪:০০ টায় জেলা পরিষদ ডাকবাংলা সভাকক্ষে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খাদ্যমন্ত্রী, এ সময় তিনি উপজেলা সকল স্তরের মানুষের খোঁজখবর নেন এবং নেতাকর্মীদের মাধ্যমে সকল স্তরের মানুষের মাঝে তার ঈদের শুভেচ্ছা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নপূরণ সোনার বাংলা গড়তে ও আওয়ামীলীগকে আরো সুসংঘটিত করার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করতে হবে বলে জানিয়েছে মন্ত্রী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল যুগ্ন সাধারন সম্পাদক ফজলে রাব্বি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা বেগম, সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা সহ এ সময় আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।