সমন্বিত কৃষি খামারের অন্যান্য কৃষক ও কৃষি জাত পণ্যের মডেল (যা সকলের জন্য ভাল) হতে পারে লামার এ্যাগনোটিস এগ্রো লিমিটেড প্রকল্প। বুধবার (২৮ জুন) সরেজমিনে প্রত্যক্ষ করে জানা যায়, বিভিন্ন কৃষিজ,বনজ,ফলজ বাগান,মৎস্য ও ডেইরী ফার্ম কিছু স্থানীয় কৃষি অফিসের সহায়তা ও অন্যগুলো ব্যক্তি উদ্যোগে সমন্বিত কৃষি খামার গড়ে তুলা হয়েছে লামার সরই ইউনিয়ন দূর্গম পাহাড়ের ভিতরে বেতছড়া, টংগাঝিরি এলাকায়। সেখানে স্থরে স্থরে প্রাকৃতিক অবয়ব এর মধ্যে রপ্তানিযোগ্য বিভিন্ন জাতের আম,কাঁঠাল, লেবু, হলুদ,পেয়ারা,পেঁপে,কলা, মিষ্টি কুমড়া,আমড়াসহ বিশুদ্ধ ফল, তরি-তরকারি উৎপাদন হচ্ছে। আরও লামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহায়তায় কাজুবাদাম ও কপি চাষ প্রদর্শনী প্রকল্প রয়েছে। বিশাল এলাকা জুড়ে থাকা অর্গানিক কৃষিজ এটি দুর থেকে দেখতে অনেক সুন্দর ও সহজেই দর্শনার্থী মুগ্ধ করবে।
এটি লামা- গজালিয়া- সরই সুয়ালক সড়ক হয়ে সরই ইউনিয়ন এর যেতে মাঝ পথে সাইনবোর্ড এ্যাগনোটিস এগ্রো লিঃ দেখে পূর্ব দিকে প্রায় অধা কিলোমিটার ভিতরে বেতছড়া লালমাটি ও টংগাঝিরি এলাকায় অবস্থান।
আমঃ কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রুনিং,ব্যাগিং ও বালাই ব্যবস্থাপনায় নিরাপদ আম উৎপাদন বৃদ্ধি করা,বালাইনাশকের ব্যবহার কমানো এবং আমের জীবন কাল বৃদ্ধি করা। এটি বিদেশে রপ্তানি করে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।
মৎস্য চাষঃ পাহাড়ের প্রাকৃতিক জলাশয়কে বিভিন্ন জাতের মাছের পুকুর মত করে বৈজ্ঞানিকভাবে মাছ উৎপাদন হচ্ছে সেখানে উন্নত জাতের কৈ মাছ,তেলাপুইয়া, রই,কাতলা,টেংরা,পাংকাস মাছ। এক সাথে পুকুরের মাঝে হাস -মুরগির পালনি হচ্ছে।
ডেইরী ফার্মঃ উন্নত জাতে ফিজিশিয়ান গরু ও দুদ্ধ খামার ভান্ডার । সেখানে সবসময় ১৭/১৮ জন শ্রমিক কাজ করছে। তাদের পরিবার পরিজন নিয়ে সেখান অবস্থান করছে। ছোট বড় দেশী- বিদেশি শতাধিক গরু রয়েছে। এবারে কোরবানি ঈদের কিছু বেশ গরু বিক্রিও হয়েছে।এদের পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরা। ফিজিশিয়ান জাতের একটি গাভী দৈনিক দুইবারে প্রায় ২০ কেজি মত দুধ দিচ্ছে। এদের করে দেশের মানুষের পুষ্ঠির চাহিদা পুরণ ও অনদিকে কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে। মোটকথা এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে আবদান রাখছে।
সেখানে কর্মরত তত্ত্বাবধায়ক মেঃ হাফিজুর রহমান জানান, আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত বিশুদ্ধ বিভিন্ন জাতের রপ্তানিযোগ্য আম, মাছ,ফল ও দেশি-বিদেশি গরু উৎপাদন করছি।
প্রচারবিমূখ এখানকার উদ্যোক্তা ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, আমরা ভাল কিছু উৎপাদন করছি, এজন্য সবাই দোয়া করবেন।
লামা উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মণ বলেন, এ্যাগনোটিস এগ্রো লিঃ এর সমন্বিত কৃষি খামারে রপ্তানিযোগ্য নিরাপদ আম উৎপাদন পাশাপাশি মৌসুম অনুযায়ী বিভিন্ন কৃষিজ পণ্যসহ মৎস্য ও ডেইরিতে অর্গানিক ভাল করছে। আশা করছি আগামীতে তারা আরও ভাল করবে।