রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নতুনধারার ঈদখাদ্য প্রদান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

নতুনধারা বাংলাদেশ এনডিবি গত ১১ বছরের মত এবার ঈদের দিন নিরন্ন ভাসমান মানুষদের মাঝে খাদ্য প্রদান করেছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারার এ কর্মসূচিতে খাবার পরিবেশন করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সদস্য জাহেদুল আলম প্রমুখ।

২৯ জুন সকালে চেয়ারম্যান-এর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ আয়োজনে এসময় মোমিন মেহেদী বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি নিবন্ধিত ৪২ অথবা অনিবন্ধিত ৯৮ টি রাজনৈতিক দলের মত ক্ষমতায় আসার বা থাকার জন্য রাজনীতি করে না, জনকল্যাণের জন্য নিবেদিত থাকার রাজনীতি করে। আর একারণেই  সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখন নিজেদের ঈদ উদযাপনে ব্যস্ত; তখন নতুনধারার রাজনীতিকেরা রাজধানী ঢাকা, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এভাবে ভাসমান নিরন্ন মানুষকে খাদ্য দিয়ে পাশে আছে-থাকবে বরাবরের মত।

এর আগে খিলগাঁও ও মতিঝিলে খাদ্য প্রদান আয়োজনে উপস্থিত ছিলেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।