রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিহাতীর ঐতিহাসিক সল্লা কেন্দ্রীয় ঈদগাঁহে ঈদুল আযহার জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুন, ২০২৩
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম সল্লা। এই গ্রামের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক ঈদগাহ “সল্লা কেন্দ্রীয় ঈদগাহ”। এই ঈদগাহে বৃহস্পতিবার(২৯ জুন)সকাল আটটায় মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা এর জামাত অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
এই জামাতে শরীক হয়ে ঈদের নামাজ পড়বেন কালিহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ প্রামাণিক সাহেব,  সাবেক সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  জনাব শামীম আল মামুন প্রামাণিক সাহেব ও ইউপি সদস্য  জনাব আবুল হোসেন সাহেব সহ এলাকার সর্বস্তরের মুসলমানগণ।
সল্লা কেন্দ্রীয় ঈদগাহে ইমামতি করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন,  ঢাকা উত্তরা ১২ নং সেক্টর বাইতুল মামুর জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা মুফতি এ এইচ এম আবুল কালাম আযাদ(দা.বা)।
গ্রামের সর্বস্তরের মুসলমানগণকে সকাল ৭ টার মধ্যে ঈদগাহে উপস্থিত থাকার আহবান করেছেন জনাব আব্দুল মান্নান,মো.মাসুদ ও পাবেল সাহেব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।