রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে বিজিবির ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দু:স্থ ও অসহায়দের মাঝে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে জোন সদরে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে: কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিতরণের মধ্যে ছিলো চাউল, ঢাল, ছোলা, তেল, চিনি, সেমাই, আলু, লবন সহ ইত্যাদি।

অনুষ্ঠানে অধিনায়ক লে: কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, ‘পবিত্র  ঈদে এলাকার পিচিয়ে পড়া জনগোষ্ঠিদের জীবন মান উন্নয়নে গরীব দুঃখী মানুষের জন্য এটি বিজিবি সহায়তা মাত্র। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে’।

এ সময় রামগড় বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিজিবির সদস্য, সাংবাদিক ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।