রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় আইজিএ প্রশিক্ষণার্থীদের মধ্যে ৬ লক্ষ টাকা বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জুন, ২০২৩
উন্নয়নের বইছে ধারা, আয়বর্ধক প্রশিক্ষণে নারীরা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর অধিকার, আত্মবিশ্বাস বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি, দারিদ্র্যবিমোচন এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলাবিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় সংশোধিত) প্রকল্পের’ আওতায় সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে দেশের ৪৩১টি উপজেলা, ৬৪টি জেলা ও ৮টি বিভাগীয় শহরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় আইজিএ প্রকল্পের ১৮তম ব্যাচের ৫০ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে জনপ্রতি ১২ হাজার টাকা করে সর্বমোট ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
আজ (সোমবার) ২৬/০৬/২০২৩ইং দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ে যৌথভাবে চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসারের সঞ্চালনায় চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্ত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার বেগম আপেল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নুরে আলম প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্ত জানান, প্রকল্পের মূল উদ্দেশ্য দরিদ্র ও সুবিধাবঞ্চিত (১৬-৪৫ বছর) মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল জনশক্তিতে রূপান্তর করে দারিদ্রবিমোচন ও উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা।
তিনি আরো জানান, প্রকল্পের মাধ্যমে ৫০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত (১৬-৪৫ বছর) মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান, মাইক্রোক্রেডিট প্রোগ্রামের সাথে সংযোগ স্থাপন এবং প্রশিক্ষণার্থীদের জন্য কাজের ক্ষেত্র ও উৎপাদিত পণ্য বা সেবা বিপনণের সুযোগ তৈরি। দরিদ্র-সুবিধাবঞ্চিত মহিলাদের অধিকার ও সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
মহিলা অফিসার আরও জানান, প্রকল্পটির মাধ্যমে উপজেলা পর্যায়ে ফ্যাশন ডিজাইন ও বিউটিফিকেশন ট্রেডে তিন মাসব্যাপী প্রতি উপজেলায় দুইটি ট্রেডে ২৫+২৫=৫০ জন করে মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ সমাপনান্তে প্রশিক্ষণার্থীদের দৈনিক উপস্থিতির ভিত্তিতে (প্রতিদিন ২০০ টাকা করে) ৬০ কর্মদিবসে মোট ১২,০০০ টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
তিনি আরও জানান, প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের স্থায়ীভাবে সাবলম্বীর লক্ষ্যে তাদের উৎপাদিত পণ্য বা সেবা বিপণনের জন্য সেলস্ ও ডিসপ্লে সেন্টার এবং বিউটিপার্লার স্থাপন করা হয়েছে। আইজিএ প্রকল্প হতে প্রশিক্ষণ নিয়ে অনেক মহিলা উদ্যোক্তা হয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাছাড়াও অনেকে নিজেদের বাড়িতে থেকেও কাজ করে নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।