রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শ্রমজীবী মানুষ ও দেশবাসীকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদুল আজহার শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জুন, ২০২৩
দেশে-প্রবাসে অবস্থানরত সর্বস্তরের শ্রমজীবী মানুষ ও দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আজ এক শুভেচ্ছা বাণীতে ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেন, ঈদুল আজহা আমাদেরকে ইব্রাহিম (আ.) ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত স্মরণ করে দেয়। ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাঈল (আ.) আল্লাহর কাছে নিজেদের যেভাবে আত্মসমর্পণ করেছেন, পৃথিবীর ইতিহাসে এটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের আদর্শকে ধারণ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লক্ষ লক্ষ মুসলমান জিলহজ মাসে ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করে। পবিত্র কুরবানির মাধ্যমে মুমিন বান্দাহদের অন্তরে আল্লাহর রাহে জীবন উৎসর্গের জযবা সৃষ্টি হয়। আল্লাহর অনুগ্রহ ও সান্নিধ্য পাওয়ার এই চেষ্টাই কুরবানির বড়ো তাৎপর্য।
নেতৃদ্বয় বলেন, ঈদের শিক্ষা হলো ভ্রাতৃত্ব ও একাত্মাবোধের মাধ্যমে ধনী-গরিবের বিভেদ ভুলে গিয়ে পারস্পরিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। তথাকথিত সস্তা আনন্দ উল্লাস নয়; বরং ইসলামের আদর্শের আলোকে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে সামাজিকতা ও মানবতাবোধকে সম্মুন্নত করাই ঈদের উদ্দেশ্য। আমাদের দেশের দুই-তৃতীয়াংশ মানুষ শ্রমজীবী। যাঁদের ঘরে ঈদের দিন ছাড়া কোনো উৎসবের উপলক্ষ্য আসে না। এসব মেহনতি মানুষদের সাথে নিয়ে আমাদেরকে পবিত্র ঈদুল আজহা পালন করতে হবে। ঈদুল আজহার দিন শুধু পশু কুরবানি করে ও আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দ প্রমোদ করলে হবে না। এইদিন আমাদের চারপাশে বসবাসরত অসহায় গরিব-দুঃখি মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে হবে। আমাদের মনের পশুত্ব ও অমানবিক মন-মানসিকতা বিসর্জন দিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
নেতৃদ্বয় বলেন, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, ঈদের এই আনন্দঘন মুহূর্তে শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় নেতা ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম, সাবেক সভাপতি মিয়া গোলাম পরওয়ারসহ অসংখ্য রাজবন্দি কারাগারে আছেন। আমরা তাঁদের মুক্তি দাবি করছি। তাঁদেরকে মুক্ত করে দিয়ে স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি নেওয়ার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি বিশেষ দাবি জানাচ্ছি।
পরিশেষে নেতৃদ্বয় বলেন, ঈদুল আজহার ত্যাগ ও কুরবানির শিক্ষা আমাদেরকে আগামী একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যাবে। যে সমাজের ভিত্তি হবে ন্যায় ও ইনসাফ। ঈদুল আজহা উপলক্ষ্যে জুলুম, নির্যাতন-নিপীড়ন ও সকল ধরনের বৈষম্যের অবসান হোক। ঈদুল আজহা পৃথিবীর সকল মুসলমানের জীবনে অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে; আজকের দিনে আমাদের এটাই প্রত্যাশা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।