রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে জমজমাট গরু ছাগলের হাট

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জুন, ২০২৩
প্রাচীনকাল থেকে টাঙ্গাইল  জেলায় যে কয়টি হাটের নাম জানা গেছে বাসাইলের হাট তার মধ্যে উল্লেখযোগ্য। অন্যান্য নিত্যপণ্য ক্রয় বিক্রয়ের পাশাপাশি ঐতিহ্যবাহী বাসাইল  হাটে গরু ছাগলের কেনাবেচা চলে প্রায় সারাবছর। বিশেষ করে কোরবানীর ঈদের কেনা বেচা চলে জমজমাট ভাবে। ঢাকা-টাঙ্গাইল  রোড থেকে মাত্র ৩/৪ কি:মি দুরে এই বাসাইল  হাট। ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতাদের যাতায়াতে খুবই সুবিধা বলে এ হাটে গরু, ছাগল, মহিষ ছাড়াও ধান পাট হাঁস মুরগী দুধ কাঁচা বাজার মাছ মাংস সহ হরেক রকমের পন্য সামগ্রী বিক্রি হয়। সপ্তাহে সোমবার এই  দিন হাট বসে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানীর ঈদে ঢাকা, টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে  অনেক ক্রেতা, বিক্রেতা ও ব্যাপারীরা গরু ছাগল কিনতে আসেন বাসাইল হাটে। কয়েকজন গরু ছাগল ক্রেতা বিক্রেতার সাথে হাটের বিষয়ে জানতে চাইলে তারা জানান, বৃটিশ পিরিয়ড হতে বাসাইল  হাটটি সুনামের সাথে চলে আসছে। হাট কর্তৃপক্ষ, ইজারাদার বিশেষ করে গরু ছাগল হাটের খাজনা খুবই সীমিত বলে এ হাটটির সুনাম ও ধারাবাহিকতা যথারিতী চলে আসছে। দালালের দৌরাত্ব,হয়রানী আর ভোগান্তি নেই বলে ঐতিহ্যবাহী বাসাইল হাটে গরু ছাগল সহ অন্যান্য পণ্যসামগ্রী ক্রয় বিক্রয় করতে এসেছি। তাছাড়াও অন্যান্য হাটের তুলনায় এই হাটে টোলের পরিমান অতি সামান্য।
বাসাইল গরুর হাটের ইজারাদার মোঃ লাভু মিয়া জানান, হাটের টোল অতি সীমিত রেখেছি। গরু-ছাগলের টোল / খাজনা সরকারি নিয়মানুসারেই নেয়া হয়। এ ছাড়াও দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের জন্য থাকা খাওয়ার সু-ব্যবস্থা রেখেছি। আশা করি আমাদের এই ঐতিহ্যবাহী বাসাইল  গরু হাট পূর্বের মতই জমজমাট থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।