রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় ১কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জুন, ২০২৩
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নাছিরুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়,২৫ জুন(রবিবার)রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা’র নির্দেশনায় উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, আবু হানিফ মন্ডল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের দানোভিটা  এলাকায় নাছিরুল ইসলামের  বাড়িতে অভিযান চালায়। ১ কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ১ হাজার ১শত টাকা সহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত নাছিরুল ঐ এলাকার নাওসেদ আলীর ছেলে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামী নাছিরুল ইসলাম ও পলাতক আসামী সিদ্দিক আলী (৩০) আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।
সোমবার সকালে গ্রেফতারকৃত নাছিরুলকে আদালতে সোপর্দ করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যাবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে  বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রুহিয়া থানার বিভিন্ন  এলাকায় সরবরাহ করে আসছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।