রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

পশুরহাটেও চাঁদাবাজী করছে ক্ষমতাসীন দল ও প্রশাসন : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জুন, ২০২৩

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কোরবানীর পশুরহাটেও চাঁদাবাজী করছে ক্ষমতাসীন দল ও প্রশাসনের একটি বড় অংশ। মুখে ধর্ম-হাতে তসবিহ বা রাতে তাহাজ্জুদ পরলেও দিনে দুর্নীতি করছে ও পৃষ্টপোষকতা দিচ্ছে ক্ষমতাসীনরা। ২৬ জুন বিকেলে তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী দেশের রাজনৈতিক প্লাটফর্মগুলোর সমালোচনা করে বলেন, চাঁদাবাজ-দুর্নীতিবাজদের রাজনীতিকে হালাল করার জন্য পীর সাহেব থেকে শুরু করে মেজর- জেনারেল সবাই-ই ক্ষমতায় আসার আর আনার যুদ্ধে নেমেছে। তারা দেশের জন্য বেশি ভালোবাসে সাবেক ক্ষমতাসীন আর বর্তমান ক্ষমতাসীনদের দালালিতে ব্যস্ত।

নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, আলেয়া বেগম, মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।