রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

মোস্তাকিমের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জুন, ২০২৩

‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-একটু সহানুভুতি কি, মানুষ পেতে পারেনা ও বন্ধু’’ যশোরের অভয়নগরে শিশু মোস্তাকিমের (১০) দু চোখের আলো ফিরে পেতে দরকার ৩ লক্ষ্য টাকা। উপজেলার মহাকাল গ্রামের সোহাগ আলীর ছেলে মোস্তাকিম বিভিন্ন ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও ঠিক হযনি তার দুটি চোখ। সে ফিরে পেতে চাই তার দু চোখের দৃষ্টি।মোস্তাকিমের পিতা সোহাগ আলী বলেন, আমি সামান্ন চায়ের দোকানদার। আমার ছেলে আলিপুর মুজাদ্দেদিয়া মাদরাসায় হাফেজি বিভাগের ছাত্র। তিন মাস আগে মদরাসার ছাত্ররা খেলাধুলা করছিলো আর আমার ছেলে মোস্তাকিম তা পাশে দাড়িয়ে দেখছিলো। হঠাৎ একটি মাটির দলা এসে তার বাম চোখে আঘাত হানে। পরবর্তীতে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ দেখলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যায়। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়েও তার চোখের কোন পরিবর্তন হয় না। পরে ঢাকায় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউট হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে পরীক্ষা করে ডাক্তার বলেন, আমার ছেলের দুটি চোখের ‘রেটিনা’ কেটে গেছে। খুবই দ্রæত তার অপারেশন করা দরকার তা না হলে সে আর কখনোই চোখে দেখতে পারবে না। দরিদ্র পরিবার সামান্য চায়ের দোকানদারি করে আমার সংসার চলে। অপারেশন করতে প্রায় ৩ লক্ষ টাকা খরচ হবে। আমার ছেলের চোখের অপারেশন দ্রæত না করলে সে সারাজীবনের জন্য অন্ধ হয়ে যাবে। আমাদের মত দরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা গোছানো অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতায় আমার ছেলের অপারেশন ও চিকিৎসা করানো সম্ভব। সাহায্যের জন্য যোগাযোগ করুন, সোহাগ আলী বিকাশ নং- ০১৭০৯-০৪৪৪৪২ [১]

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।