রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) এর দুইদিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জুন, ২০২৩
ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সাতক্ষীরা জেলার আয়োজনে ও সেভ দ্যা চিল্ড্রেন  বাংলাদেশ এর সহযোগিতায় দুইদিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন  করা  হয়েছে। রবিবার  ২৫শে  সকাল সাড়ে  ৯টায় ব্রেকিং দ্য সাইলেন্স এর অফিসের প্রশিক্ষণ কক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ ও তথ্য অধিকার আইন ২০০৯ ব্যবহার বিষয়ক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা ইয়ুথ মেন্টর মাসুদ রানার পরিচালনায়  দুইদিন ব্যাপী প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে  শুভ উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল।
 এসময় অতিথি হিসেবে   উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের কর্মকর্তা শরিফুল ইসলাম , জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এ্যাড. সাকিবুর রহমান বাবলা।
 পরিচয় পর্বের মাধ্যমে প্রশিক্ষণের মুল কার্যক্রম শুরু করেন প্রশিক্ষক মাসুদ রানা। প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন এনসিটিএফ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শাহানা জামান, সহ – সভাপতি হৃদয় মন্ডল, সাধারণ সম্পাদক তৌফিক হোসেইন, শিশু গবেষক মোঃ শাহরিয়ার সুলতানা, শিশু সাংবাদিক মুশফিকুর রহমান,  চাইল পার্লামেন্ট সদস্য তির্যক কুমার মন্ডল,  যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন জুই,  শিশু গবেষক সানজানা রহমান নিশি, চাইল্ডলপার্লামেন্ট মেম্বার নাহারুমা শাহাতাজ সৌমী, এছাড়াও এনসিটিএফ কমিটির সাধারণ সদস্যগণ। পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ইয়ুথ মেন্টর  গ্রুপ সাতক্ষীরা জেলার সদস্য সাকিব, শিমুল হোসেন, শিহাব সিদ্দিকী, রুবিনা খাতুন, নাফিস মোক্তাদী নাঈম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।