রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ জুন, ২০২৩

‌‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখেখাগড়াছড়ির রামগড়ে স্কুল ভিত্তিক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্টিত হয়েছে।

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধকমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির সহযোগীতায় এ বির্তক অনুষ্ঠিত হয়।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কারবিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য করিম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার আবু কাউছার, একাডেমিক সুপারভাইজার কাজী সোহেল রানা সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের দায়ীত্বপ্রাপ্ত শিক্ষক ওদুপ্রকের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ বির্তক অনুষ্ঠানে সবার্ধিক নম্বর পেয়ে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপহয়। এ অনুষ্ঠানে ৪টি বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরুস্কারবিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।