রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ জুন, ২০২৩
যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে রহিমা ২বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩জুন) বিকাল আনুঃ ৩টার সময় ঘটনাটি ঘটেছে, উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে। শিশু রহিমা হিদিয়া গ্রামের মোঃ জব্বার শেখের মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে মেয়েটি খেলা করতে করতে পুকুরে পড়ে যায়, পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর পানি থেকে মেয়েটিকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে ছোট শিশু রহিমার মৃত্যুতে তার মা কুলসুম বেগম বার বার জ্ঞান হারাচ্ছেন, এবং এমন মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে শিশু রহিমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক পৌর কমিশনার ও বর্তমান যশোর জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা। তিনি এক শোক বার্তায় জানিয়েছেন কোমলমতি শিশু রহিমার এমন মৃত্যু সত্যি মেনে নিয়া কষ্টদায়ক ও দুঃখজনক, আমি মৃত-শিশুর আত্মার মাগফিরাত কামনা করছি, এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করছি। মহান আল্লাহু যেনো শোকাহত পরিবারের এই শোক কেটে উঠার তৌফিক দান করেন। আমিন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।