রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ জুন, ২০২৩
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রুহিয়া থানা আওয়ামী লীগ এবং থানার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গসংগঠনগুলো ।
শুক্রবার (২৩ জুন) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রুহিয়া থানা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় – এরপর দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে দলের নেতা-কর্মীরা ।
পরে সকাল সারে ৯ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ‌র‍্যালি বের করা হয় ।র‍্যালিটি রুহিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
থানা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও আখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোমান বাদশার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,রুহিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান,সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন,১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু,  ঢোলার হাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়,ঢোলার হাট ইউনিয়ন আ.লীগের সভাপতি সীমান্ত কুমার নির্মল,২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ.লীগের সভাপতি আশরাফুল ইসলাম,সেনুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি নোবেল কুমার সিং, রুহিয়া থানা মহিলা আ.লীগের সভাপতি অনিতা রাণী সেন, সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রুহিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,রুহিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেল,রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।