রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় ঊষার আলো ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঊষার আলো ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি এইচ এম ফরহাদ ভূঁইয়ার পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, বিশেষ অতিথি হিসেবে সাংস্কৃতিক মন্ত্রণালয় কিশোরগঞ্জের সহ-পরিচালক আজিজুল হক সুমন, ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব সালাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাকুন্দিয়া শাখার সভাপতি মোহাম্মদ জিয়া মুন্সি, ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের সভাপতি জহির রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এছাড়াও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার নেতৃবৃন্দ, সুধী ও সুশীল সমাজের শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও উপস্থিত অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে এলাকায় ১৫০টি বৃক্ষরোপণ করেছে ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের সভাপতি জানান, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। আমরা পর্যায়ক্রমে এ বছর ১০০০টি বৃক্ষরোপণ করব ইনশা আল্লাহ্‌।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।