রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা সদরে কৃষকদের  মাঝে আমন ধানের বীজ, রাসায়নিক সারসহ নারিকেল চারা বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ উৎপাদন এবং নারকেল চারা ব্যবহারের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার কৃষকদের মাঝে উৎপাদন জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
 বৃহস্পতিবার ২২ জুন বেলা ১১টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের  মাঝে আমন ধানের বীজ, রাসায়নিক সারসহ নারিকেল চারা তুলে দেন   সাতক্ষীরা সদর-২আসনের  এমপি  বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, উপ-সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী।
এসময় প্রধান অতিথি  বলেন,আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষিই আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি। কৃষিতে আমরা স্বয়ংসম্পুন্ন বলেই কোন দেশ আমাদের ক্ষতি ও খবরদারী করতে পারে না। আমাদের বাড়ীর আঙিনায় যে জায়গায় থাকবে সেখানে চাষাবাদ করতে হবে।  এছাড়া বর্তমান সরকার কৃষি খাতে যে উন্নয়ন করেছে তার প্রশংসা করেন। সেই সাথে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন।
এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষককে প্রত্যেককে পাঁচটি করে নারিকেলের চারা বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।