রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া পৌরসভায় ১৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
মডেল পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে যশোরের অভয়নগরে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নওয়াপাড়া পৌরসভা। উন্নয়ন খাতকে গুরুত্ব দিয়ে ১৫৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৭০৫.৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ জুন) বিকালে নওয়াপাড়া পৌর সভাকক্ষে সংবাদ সম্মেলনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত এ বাজেট পেশ করেন। এসময় পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত জানান, মেয়র হিসেবে এটি তার ৮ম বাজেট। সীমিত সম্পদ নিয়ে আশা-ভরসার উপর নির্ভর করে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরসভার উন্নয়নে জনগণের সরাসরি অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে গঠন করা হয়েছে ওয়ার্ড কমিটি, নগর সমন্বয় কমিটি, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ক কমিটি, হিসাব ও নিরীক্ষা বিষয়ক কমিটি, সংস্থাপন ও অর্থ বিষয়ক কমিটি, যোগাযোগ ও ভৌত অবকাঠামো বিষয়ক কমিটি, মহিলা ও শিশু বিষয়ক কমিটি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক কমিটি, বাজার মূল্য পর্যবেক্ষণ কমিটি, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক কমিটি, তথ্য ও সংস্কৃতিক বিষয়ক কমিটি, নগর পরিকল্পনা, নাগরিক সেবা ও উন্নয়ন বিষয়ক কমিটি, কর নিরুপন ও আদায় বিষয়ক কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটি ইত্যাদি। ঐসকল কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সকল কাজ বাস্তবায়ন করা হবে।তিনি আরও জানান, এবারের বাজেটে রাজস্ব থেকে আয় ১১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ২৫৫ টাকা এবং ব্যয় ১২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৫শ’ টাকা। উন্নয়ন প্রাপ্ত থেকে আয় ও ব্যয় ১৪৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা। প্রারম্ভিক জের ২ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৪৫০.৩৮ টাকা। সমাপ্তি জের ১ কোটি ৫১ লাখ ২১ হাজার ২০৫.৩৮ টাকা। বাজেটের মোট আয় ও ব্যয় ১৫৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৭০৫.৩৮ টাকা।সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) থান্দার কামরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, হিসাবরক্ষণ কর্মকর্তা মীর উজ্জ্বল, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, মোস্তফা কামাল, তালিম হোসেন, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, রেজাউল ইসলাম রেজা ফারাজী, বিপুল শেখ, মিজানুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিনা বেগম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।