রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জ পৌরসভার প্রস্তাবিত বাজেট পেশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ১৯কোটি ৯৫লাখ ৯২হাজার ২শত ৭১টাকা ১২পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বীরগঞ্জ পৌরসভা হল রুমে প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৩কোটি ১৫লাখ ৩০হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৯কোটি ২৬লাখ ৩০ হাজার টাকা। এবং রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩কোটি ১১লাখ ৯হাজার ১শত ৬৪টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ১৬কোটি ৮লাখ ৫০হাজার টাকা।

প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, প্যালেন মেয়র আব্দুল্লা হাবিব মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আকতার, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোঃ ওয়াজেদ আলী, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল বারিক, শহর সমš^য় কমিটির সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাইনউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সামা মিয়া ঠান্ডু, স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব রফিকুল আলম, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত ঘোষ, বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল হক, বীরগঞ্জ মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবকে কাউন্সিলর আহম্মদ আলী, পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ডের সাবেক বীরগঞ্জ এরিয়া পরিচালক মোঃ আইয়ুবুল ইসলাম মিন্টু, বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ মীর কাশেম লালু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অনিতা রায় প্রমুখ।

প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে পৌর সভার বর্তমান ও সাবেক কাউন্সিলর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।