রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল পৌর সভায় ৪০ কোটি টাকা বাজেট ঘোষনা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল প্রথম শ্রেনী পৌরসভার আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী ও প্রশাসনের উপস্থিতিতে ঘোষনা করা হয়েছে। আগামী অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে ৩৯ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৫৬৭ টাকা ৫১ পয়সা আয় ও ব্যয় নির্ধারন করা হয়েছে। এ উপলক্ষে পৌর সভার বার বার নির্বাচিত মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অধিবেশনে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল প্রধান অতিথি, সহকারী কশিনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পৌর কাউন্সিলর শাহীনূর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, মোঃ সাইদুর রহমান প্রমুখ। পৌর সভার হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সকলের সামনে খাতওয়ারী বাজেটের আয় ব্যয় প্রকাশ করেন। মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইঁয়া জানান, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে নান্দাইল পৌরসভার নিজস্ব আধুনিক ভবন আগামী বছরের মধ্যে নিমার্ণ করা হবে। তিনি পৌর সভার উন্নয়নে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বাজেট সভায় নির্বাচিত সকল কাউন্সিলরগন সহ মিডিয়া কর্র্মীরা যোগদান করেন। পরে দেশ ও জাতির অগ্রগতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।