রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আনসার ভিডিপি’র বৃক্ষ রোপন কর্মসুচি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

জাতীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ উপলক্ষে সারাদেশে বৃক্ষ রোপন অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড় জেলা কার্যালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক ফলজ,বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপন করা হয়েছে। বৃক্ষ রোপনের সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম (লাকী) বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুন ২০২৩ তারিখে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষ রোপন অভিযান কর্মসুচির আয়োজন করে। সারাদেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন অভিযান ২০২৩ কর্মসুচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাংলাদেশ আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপন অভিযান কর্মসুচি পালিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বর সহ আলোয়াখোয়া আনসার ও ভিডিপি ক্লাব চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হয়। ফরিদা বেগম (লাকী) আরো বলেন, প্রাকৃতিক ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা সহ সুনির্মল অক্সিজেন পেতে আমাদের বৃক্ষ রোপনের বিকল্প নেই। এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা কাজী সাহেরা, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আলহাজ¦ মোঃ আকতার হোসেন, সহকারী কোম্পানী কমান্ডার আবুল কাসেম সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের দলপতি, দলনেত্রী ও ইউনিয়ন আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।