রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বজ্রপাতে ২ জন নিহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জুন, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুরে ফসলের মাঠ (চক) থেকে গরু আনতে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ফজলুল হক (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে ফজলুল হকের শরীরের বিভিন্ন অংশ জ্বলসে যায়। ফজলুল হক বাশইকাইল গ্রামের জহুর আলীর ছেলে।
অপর দিকে গরুর ঘাস কাটতে গিয়ে উত্তর পাথালিয়া গ্রামে  মৃত আব্দুল সামাদের ছেলে আবুল কাশেম ( ৪০) বজ্রপাতে নিহত হন।
বুধবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল ও উত্তর পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ফজলুল হক দুপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছিল। এসময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। অপর দিকে গরুর ঘাস কাটতে গিয়ে আবুল কাশেম নামে আরেক জন নিহত হয়েছন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।