রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জ ঝড়োবৃষ্টিতে ঘরবাড়ী, গাছপালাসহ ফসলের ক্ষতি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জুন, ২০২৩

দিনাজপুরের বীরগঞ্জে বজ্রসহ ঝড়োবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক মিনিট স্থায়ী ঝড়ে লল্ড হয়েছে গেছে ঘরবাড়ি, উড়ে গেছে ঘরের টিন, ভেঙে গেছে অসংখ্য গাছপালা। কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে আম, কাঁঠালসহ অন্যান্য ফল। ক্ষতিগ্রস্থ হয়েছে আনুমানিক একশত হেক্টর জমির কলা, সবজি এবং ভূট্টাসহ বিভিন্ন ধরণের ফসল।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়োবৃষ্টিতে পৌরসভাসহ ১১টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ইউনিয়নগুলি হলো সুজালপুর, নিজপাড়া, ভোগনগর ও মরিচা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঝড়োবৃষ্টিতে ৩০হেক্টর জমির কলা বাগান আক্রান্ত হয়েছে। এতে ২৫হেক্টর জমির কলা বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা ১০০জন। শাকসবজি আক্রান্ত হয়েছে ১৫হেক্টর জমি এবং এতে ক্ষতি হয়েছে ১০হেক্টর জমির শাকসবজি। ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা ১৫০জন। ভূট্টা আক্রান্ত হয়েছে ৫০হেক্টর জমি। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৫হেক্টর জমির ভূট্টা। ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা ১৮০জন।

ভোগনগর ইউনিয়নের ব্যবসায়ী মোঃ রেজাউল করিম মনি জানান, ঝড়োবৃষ্টিতে কবিরাজহাট আল জামিয়াতুল কাইয়ুমিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘর বাড়ী ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় বজ্রপাতে ৭জন আহত হয়েছে বলে তিনি জানান।

সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের বাসিন্দা নাদিম হাসান নাসিম জানান, ঝড়ে ঘরের উপর গাছ পড়ে যায়। এতে অল্পের জন্য প্রাণের রক্ষা পায় পরিবারে সব সদস্য। তবে টিনসহ ঘরটি ক্ষতিগ্রস্থ হওয়ায় খোলা আকাশের নীচে রাতে কাটাতে হয়েছে পরিবারের লোকজনকে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা জানান, ঝড়ে কয়েকটি ইউনিয়নের বেশ কিছু ঘরবাড়ী এবং গাছপালাসহ ফসলের ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন সংবাদ আমরা পাইনি। ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য কাজ শুরু করেছি। আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থদের দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।