রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ভোট গ্রহণ শুরু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জুন, ২০২৩
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল পৌরসভা  ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সৎ যোগ্য ব্যক্তিকে ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন ভোটররা। নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়,বাসাইল পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়রসহ তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তিন জন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩৭।
জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর  রহমান বলেন, সুষ্ঠ সুন্দর নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভোটারদের ইভিএমএ ভোট দেয়া দেখানো হয়েছে। পৌরসভায় পর্যাপ্ত সংখ্যক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।