রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় কৃষি জমি থেকে লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শাহরিয়ার পারভেজ চৌধুরী(৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।
২০ জুন মঙ্গলবার সকালে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর এলাকায় একটি ফসলের মাঠ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
 শাহরিয়ার পারভেজ চৌধুরী  আখানগর ইউনিয়নের মহেশপুর চৌধুরী পাড়ার মৃত তোজাম্মেল হক চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকেরা জমিতে হালচাষ করতে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা  বলেন, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে । ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।