রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

গ্রামীণ ব্যাংক হরিদাশকাটি মনিরামপুর শাখার বৃক্ষ রোপণ কর্মসূচির বিশেষ দিনে সদস্যদের মাঝে চারা গাছ বিতরণ।

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
গ্রামীণ ব্যাংক যশোরের মনিরামপুর হরিদাশকাটি শাখার বৃক্ষ রোপণ কর্মসূচির বিশেষ দিনে সদস্যদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংক হরিদাশকাটি শাখার ২টি কেন্দ্রে এই গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে ৫০ম এবং ৫৫ ম কেন্দ্রের সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে বিতরণের কাজ সম্পন্ন করা হয়।  ওই চারা গাছ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অত্র শাখার শাখা ব্যবস্থাপক (প্রিন্সিপাল) আসাদুল হোসাইন, আরো উপস্থিত ছিলেন, অবঃপ্রাপ্ত শিক্ষিকা পূর্নিমা ধর, সেকেন্ড অফিসার মোঃ জিয়াউর রহমান, প্রশিক্ষণার্থী কেন্দ্র ব্যবস্থাপক জি,এম,তারেক রহমান,সাংবাদিক কামাল, ও সাংবাদিক মন্টুসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিরা। এসময় প্রধান অতিথি শাখা ব্যবস্থাপক আসাদুল হোসাইন তার বক্তব্য বলেন, বৃক্ষ রোপণের বিশেষ দিনে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আজ সারা দেশে প্রায় ৩ কোটি চারা গাছ রোপণ করা হবে। তারই ধারাবাহিকতায় অত্র শাখাতেও আজ প্রায় ১৪০০০ গাছ লাগানো হয়েছে। তিনি আরো বলেন, আসুন গাছ লাগাই ছায়া পাই, শুর্দ্ধ অক্সিজেন গ্রহন করে নাইট্রোজেন ছেড়ে বৃক্ষ বাঁচাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।