রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
লামায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণন হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় লামা টাউন হলে লামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এসময় উদ্বোধক ও সভাপতি  হিসেবে উপস্থিত ছিলেন লামা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
 সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়াসহ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বমর্ণসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রসংগত, লামা উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/ ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৮০০ জন কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তুিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এবারে লামা পৌরসভা ও ৫টি ইউনিয়ন  প্রতিজন কৃষককে সর্বোচ্চ ১বিঘা (৩৩ শতক) জমিতে রোপা আমন চাষের জন্য উফশী বীজ (ধান) ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়। এবারে ১টি পোরসভা ৫টি ইউনিয়নে বিতরণ করা হয়। পরবর্তীতে আরও ৩টি ইউনিয়নে বিতরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।