রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে হাঁটু গেড়ে ফাঁসিতে ঝুললো যুবক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জুন, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে মৃত হাসিম উদ্দিন ওরফে আদুরীর ছেলে আসাদুল্লাহ (৪০) নামে এক যুব ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। জানাযায়, সোমবার (১৯ জুন) রাতে কোন এসময় সে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের গাজী সেলিমের বাড়ির পিছনের জঙ্গলে বাঁশ ঝাড়ে গামছা বেঁধে ফাঁস দেয়।
সকালে স্থানীয় বাসিন্দারা কাজের প্রয়োজনে বাড়ির পিছনে গিয়ে দেখতে পায় এক ব্যাক্তি হাটু গেড়ে বাঁশে গামছা বেঁধে ফাঁসিতে ঝুলছে। সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা দেখতে আসে। কাদিরপুর ওয়ার্ড মেম্বার কামরুল ইসলাম জানান, আমাকে সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানালে আমি নান্দাইল থানা পুলিশকে অবহিত করি। এর মধ্যে তার পরিবারের পে স্ত্রী, ভাই এসে জানায় তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। হালিউড়া গ্রামের ওয়ার্ড মেম্বার ইসমাইল হোসেন জানান, আমি ঘটনাটি জানার পর থানায় গিয়েছিলাম থানার ওসি লাশ দিতে রাজি হয়নি। পরিবার সূত্রে জানতে পেরেছি, বেশ কিছুদিন ধরে সে মানসিক রোগে ভুগছিল। পরিবারের পক্ষ থেকে চিকিৎসা হচ্ছিল।
এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।