রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক বিরোধ মিমাংসা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জুন, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলা বাশুয়াড়ী গ্রামে মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুলাভাই কর্তৃক শালীকে বাড়ি ছাড়া করা ঘটনার মিমাংসা করা হয়েছে। শনিবার সকালে এলাকাবাসী ও মানবাধিকার ফাউন্ডেশনের যশোর জেলা থেকে আগত কর্মকর্তাদের উপস্থিতিতে এই মিমাংসা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১০মে বাশুয়াড়ী গ্রামের হাবিবুর মোল্লার স্ত্রী মিনি বেগমের সাথে বড় বোনের স্বামী গফফার মোল্লার সাথে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়, এবং মিনি বেগম ও তার স্বামীকে জীবন নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় দুলাভাই গফফার। সেই থেকে ভুক্তভোগী ঐ নারী একই গ্রামের মালেক মোল্লার বাড়িতে আশ্রয় নিয়ে বিষয়টি মিমাংসা করার জন্য এলাকাবাসীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর একপর্যায়ে যশোর মানবাধিকার ফাউন্ডেশনের দ্বারস্থ হয়ে দুলাভাই গফফারের বিরুদ্ধে অভিযোগ করেন। ঐ নারীর অভিযোগ পেয়ে, মানবাধিকার ফাউন্ডেশনের তদন্ত টিমের কর্মকর্তাবৃন্দ সরেজমিনে এলাকায় এসে উভয়কে একত্রিত করে আলোচনার মাধ্যমে বিষয়টি লিখিত শর্তে আপোষ মিমাংসা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার ফাউন্ডেশনের যশোরের প্রেসিডেন্ট এ্যাডভোকেট রুহিন বালুজ, আইনজীবী নুরুজ্জামান কাসেম, আইনজীবী মুক্তাদিরুল মুক্তার, আইনজীবী ফিরোজ আহমেদ রানা, আইনজীবী মুজিবুর রহমান, আইনজীবী শহিদুল ইসলাম, আইনজীবী কিশোর কুমার, আইনজীবী গোলাম হেকমত আলী, মনির হোসেন এবং সাংবাদিক কামাল ও রবিউল ইসলাম প্রমুখ। মিমাংসা শেষে উভয়ের হাতে আপোষ মিমাংসা পত্র হস্তান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।