রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সেকান্দার কবির সভাপতি ও আলামীন বাকলাই সাধারণ সম্পাদক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জুন, ২০২৩

কবিতাচক্র ঝালকাঠি জেলা শাখার ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী- ২০২৩ অনুষ্ঠানে কবি সেকান্দার কবির কে সভাপতি ও আলামীন বাকলাইকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে সংগঠনের সাধারণ সম্পাদক কবি আলামীন বাকলাইর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠান উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপারের প্রতিনিধি ডিবি ওসি মনিরুজ্জামান, কবি মোস্তফা হাবিব, কবি দীনেশ চন্দ্র মন্ডল ও আলোচক কবি আনিসুর রহমান পলাশ। মনোজ্ঞ এ অনুষ্ঠানে ঝালকাঠির কবি সাহিত্যিকগণ কবিতা আবৃত্তি ও বক্তব্য উপস্থাপন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ঝালকাঠিতে অনেক বরেন্য কবি সাহিত্যিক ও গুনী জন্য জন্ম  গ্রহণ করেছেন। ঝালকাঠি কবিতা চক্র সেসকল গুনী মানুষদের পথ অনুসরণ করে কবি সাহিত্যিকদের একটি সুন্দর মিলন মেলার আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার। এরকম আয়োজন কবিতা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি পাবে। কবিতা লিখতে গিয়ে অনেকেই জেল জুলুম এর শিকার হয়েছেন। দেশ ও জাতির জন্য কবি সাহিত্যিকদের অবদান অতুলনীয় ও অবিস্মরনীয়।”

অনুষ্ঠানের সভাপতি কবি আল আমীন বাকলাই উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন। অনুষ্ঠান শেষে কবি সাহিত্যিকদের মধ্যে সম্মানা ক্রেষ্ট বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।