রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে দুইদিন ব্যাপী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জুন, ২০২৩
আসন্ন ২১ জুন বাসাইল পৌরসভা নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের  নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৬জুন) সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় কর্তৃক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করেন উপজেলা নির্বাচন কার্যালয়।  প্রশিক্ষন কর্মশালা পরিদর্শন করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার, বাসাইল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম।
বাসাইল পৌরসভার নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল করতে নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মতিয়ুর রহমান।
সহকারি রিটার্নি অফিসার মনিশংকর রায় জানান, নির্বাচন সুষ্ঠু ও সফল করার জন্য প্রশিক্ষণে নির্বাচনে দায়িত্ব পালনকারী ১০ জন প্রিজাইডিং অফিসার, ৫৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০৬ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
 এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র  জেলা নির্বাচন অফিসার মিয়ুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ, মির্জাপুর উপজেলা নির্বাচন অফিসার শরিফা বেগম সদর উপজেলা নির্বাচন অফিসার শিহাব উদ্দিন। এছাড়াও দায়িত্ব পালন করেন ইভিএম এক্সপার্ট কর্মচারি বৃন্দ।
প্রসঙ্গত, বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন প্রার্থী অংশ নিচ্ছেন। ১০টি কেন্দ্রে ১৮হাজার ৪৩৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮ হাজার ৯০৭ জন পুরুষ ভোটার এবং ৯ হাজার ৫৩০জন নারী ভোটার রয়েছেন।
আগামী ২১জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।