রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দেশীয় তৈরি শুটারগানসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জুন, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার মধ্যপুর গ্রামে থেকে থানা পুলিশ ও ভাটপাড়া তদন্তকেন্দ্রে কর্মরত পুলিশের একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে সন্ত্রাসী মোঃ নূর ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি নূর ইসলাম উক্ত থানার মধ্যপুর গ্রামের মৃত আব্দুল গফুর মীরের ছেলে। ঘটনার সূত্র অনুযায়ী, অভয়নগর উপজেলাকে সন্ত্রাসী ও মাদকমুক্ত করার লক্ষে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভয়নগর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার্স ইনচার্জের নেতৃত্বে অভয়নগর থানাধীন ভাটপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নিঃ) মোঃ মকলেচুর রহমান, সংগীয় এএসআই(নিঃ) মোঃ শাকিল খাঁন, গোলাম মোস্তফা, ওহিদুজ্জামান,গোলাম রসুলসহ অভিযান চালিয়ে, সন্ত্রাসী নূর ইসলামকে গ্রেফতার করে। এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বসত ঘর সংলগ্ন খড়ি রাখার ঘরের মেঝেতে মাটির নিচে রাখা ০১টি দেশীয় তৈরি তিননলা শুটারগান, যাহার বাটসহ লম্বা ২৭ ইঞ্চি, তিনটি ফায়ারিং পিন, তিনটি ট্রিগারযুক্ত উদ্ধার করেন। এ সংক্রান্ত বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে বিচারের জন্য আসামিকে আজ শুক্রবার (১৬ জুন) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।