রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে দু:স্থ্য অসহায়দের মাঝে বিজিবির সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জুন, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যটালিয়ন রামগড় জোনের ব্যবস্থাপনায়সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড়ের গরীব ও দুস্থ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে সেলাই মেশিন, টিন, ছাগল, মসজিদের ওজুখানা নির্মাণ এবং চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকালে জোন সদরে ব্যাটালিয়ন অধনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে জোন এলাকার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের মাঝেসহায়তা প্রদান করেন।

বিতরণের মধ্যে ছিলো, ৬ টি সেলাই মেশিন, ৬ বাইন টিন, ৬টি ছাগল, মসজিদের জন্য ১টি ওজুখানা নির্মাণ এবং ৩৫ টিপরিবারকে চিকিৎসা ও মেয়ের বিবাহের জন্য নগদ অর্থসহ ৫৩ পরিবারকে সহায়তা প্রদান।

এসময় জোন অধিনায়ক বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারাঅব্যাহত থাকবে ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।